স’রকারি হাসপাতালে হু’ইলচেয়ারে ব্য’বসা করে মাসে আয় ২,৭০,০০০/- টাকা

সরকারি হাসপাতালে হুইলচেয়ারে ব্যবসা করে মাসে আয় ২,৭০,০০০/- টাকা
ধরুন আপনি বেকার। কিন্তু কিছু করে খেতে চান। তাহলে আপনি ৫০০০ টাকা দিয়ে একটা হুইলচেয়ার কিনতে পারেন।
এরপর সেই হুইলচেয়ার নিয়ে ঢাকার যেকোনো একটা সরকারী হাসপাতালে চলে যাবেন। সারাদেশ থেকে রোগীরা আসবে।
যেসব রোগীরা হাটতে পারে না বা বেশি অসুস্থ,তাদের তো হুইলচেয়ার লাগবে। আপনি হুইলচেয়ার এগিয়ে দিবেন। এবং চেয়ারপ্রতি ৩০০-৫০০ টাকা দাবী করবেন।
রোগীর লোকও ঐসময়ে নিরুপায় হয়ে হুইল চেয়ার নিতে বাধ্য হবে। এভাবেই দিনে ৩০ জন রোগীর থেকে ৩০০ করে নিলেও ৯০০০ টাকা। মাসে ২,৭০,০০০ টাকা।
২০০ করে নিলেও মাসে ১লাখ ৮০ হাজার ইনকাম।
১০০ করে নিলেও ১ লাখ মতো ইনকাম।
কি দারুন প্রফিট !!
নিচের এই মহিলা এই ব্যবসা চালাচ্ছিলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু গতকাল পরিচালকের কাছে ধরা খেয়ে যায় বেচারি।
অথচ হাসপাতালের প্রাণ
জুনিয়র ইন্টার্ন এর বেতন ২০ হাজার
ট্রেইনী ডাক্তার এর বেতন ৩৫হাজারা।
একজন সিনিয়র সরকারি ডাক্তার (প্রফেসর) এর বেতন ৭০,০০০মতো। ঐ পর্যায়ে যাইতে ৪০-৫০ বছর বয়স হওয়া লাগে।
অথচ একটা হুইলচেয়ার দিয়েই উনি একজন প্রফেসর এর থেকে ৪গুণের বেশি ইনকাম করতেছে।
তাইলে এতো কষ্ট করে পড়ালেখা করবে মানুষজন?? এতো সহজে ইনকাম করা গেলে এরকম অসাধু পথ অবলম্বন করবে না কেনো ?? কারণ জাতি হিসেবে তো আমরা বাঙালি
ডাঃ মেহেদী হাসান সাগর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *