শিক্ষকের নিষেধ অমান্য করে ক্লাসে আনলেন মোবাইল৷ তারপর সে মোবাইল ভেঙে দিলেন শিক্ষক৷
স্কুলে মোবাইল আনা নিষেধ ছিল। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী স্কুলে নিয়ে এসেছিল একটি আইফোন।
লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ওই শিক্ষার্থীর আইফোনটি সবার সামনে ভেঙে ফেলেছেন শিক্ষক নেওয়াজ শরীফ রায়হান।
তবে এটা নিয়ে এখন চলছে আলোচনা সমালোচনা৷
কেউ বলছে, “স্কুলে মোবাইল নিষিদ্ধ এটা মানলাম। নিয়ম ভাঙলে শাস্তিও হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, শাস্তি হিসেবে একজন শিক্ষার্থীর দামি ফোন ভেঙে ফেলার অধিকার কি একজন শিক্ষকের আছে?
কেউ বলছে, “ফোনটি জব্দ করে অভিভাবককে ডাকা যেত, সতর্ক করা যেত কিংবা বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অন্য কোনো শাস্তি দেওয়া যেত।
তবে অনেকে বলছে, “উচিত কাজ করেছে৷ বেডি মানুষ এ বয়সেই আইফোন নিয়ে ক্লাসে আসে”
আপনার কাছে কোনটা সঠিক মনে হচ্ছে?
শিক্ষকের কঠোর সিদ্ধান্ত, নাকি ভেঙে ফেলা উচিত হয়নি?