পাঞ্জাব প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির জানান, দুর্ঘটনার পর ধ্বংসস্তূপ থেকে ১৯ শিশুকে উদ্ধার করে কাহনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ শিশুর মৃত্যু হয়। আহত পাঁচ শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
উদ্ধারকর্মীরা জানান, ছাদ ধসের সময় কোচিংকেন্দ্রটির ভেতরে ৩০ জনেরও বেশি শিশু উপস্থিত ছিল।
পুলিশ জানায়, ভবনটির ওপরের তলায় নির্মাণকাজ চলছিল। এ সময় নিচতলায় শিশুদের পাঠদান চলাকালে হঠাৎ ছাদ ধসে পড়ে।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় ভবনের মালিকসহ দুইজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

Reporter Name 








