ত্রকোনার মদনে ১১ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধ/র্ষণের অভিযোগে অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। আত্মগোপনে থাকার ১৩ দিন পর অবশেষে র্যাবের জালে ধরা পড়লেন অভিযুক্ত আমান উল্লাহ সাগর।
ভুক্তভোগী শিশুটির মা গত ২৩ এপ্রিল মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিক্ষক আমান উল্লাহ সাগরকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি পলাতক ছিলেন। দীর্ঘ ১৩ দিন পর র্যাব-১৪ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ময়মনসিংহের গৌরীপুর থেকে ওই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার দুপুর ১২টায় ময়মনসিংহে র্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

Reporter Name 









