‘একটি রাত’ শিরোনামের একটি একক নাটকে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, তারিন জাহান ও পাভেল ইসলাম। অনুরূপ আইচের গল্প ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন ওয়াহিদ পলাশ।
নাটকে দেখা দেখা যাবে, পারিবারিক কারণে রাত্রি ও তার স্বামী আলাদা থাকেন। একদিন অফিস থেকে ফিরে রাত্রি দেখে ওয়াশরুমের ফ্লাশ নষ্ট হয়ে গেছে। সেটি ঠিক করতে একজন প্লাম্বার আসে। সেই প্লাম্বার রাত্রির বাসায় ডাকাতির চেষ্টা করে।
এরপর নানা ঘটনা ঘটতে থাকে। সকালে রাত্রি তার স্বামীকে বাসায় আসতে বলে। রাত্রির মুখে সব শুনলেও ডা’কাতির কোনো আলামত না পাওয়ায় স’ন্দেহ হয় স্বামীর।
রাত্রির মা’নসিক স’মস্যা হতে পারে ভেবে তিনি তার মা’নসিক ডা’ক্তার বন্ধুকে বাসায় আসতে বলেন। ডা’ক্তার বাসায় আসার পর শুরু হয় নতুন ঘটনা।
‘একটি রাত’ নাটকটি শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে।
স্টাফ রিপোর্টার 











